,

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিনের নির্মাতাদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব চিকিৎসা সরঞ্জাম পরীক্ষামূলক ব্যবহার, মান যাচাই ও বাজারজাতকরণে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ আশ্বাস দেন।

সভায় দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিনের কার্যকারিতা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সংশ্লিষ্টরা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে আধুনিক প্রযুক্তির উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যন্ত্রগুলোর মান যাচাই, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও উৎপাদন কার্যক্রমে সহায়তা দেওয়া হবে।

সভায় জানানো হয়, পৃথক দুটি বিশেষজ্ঞ দল এই চিকিৎসা সরঞ্জাম তৈরি করেছে। প্রয়োজনীয় অনুমোদন ও ক্লিনিক্যাল পরীক্ষা সম্পন্ন হলে দেশের হাসপাতালগুলোতে ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এগুলো রপ্তানির সুযোগ তৈরি হতে পারে। দেশীয় উৎপাদনের কারণে তুলনামূলক কম খরচে এসব যন্ত্র সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা জানান, ভেন্টিলেটর গুরুতর শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ জীবনরক্ষাকারী যন্ত্র। তাই এর কার্যকারিতা, নিরাপত্তা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

অন্যদিকে, হাই-ফ্লো অক্সিজেন মেশিন শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করা যাবে। এর বিশেষ সুবিধা হলো, বিদ্যুৎ সংযোগ ছাড়াও এটি পরিচালনা করা সম্ভব। ফলে দুর্গম এলাকা কিংবা জরুরি রোগী পরিবহনের সময় অ্যাম্বুলেন্সেও এটি ব্যবহার করা যাবে।

সংশ্লিষ্টরা বলেন, দেশীয়ভাবে এসব চিকিৎসা সরঞ্জামের উৎপাদন শুরু হলে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমবে এবং স্বাস্থ্যসেবার ব্যয়ও হ্রাস পাবে।

সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রো-ভিসি ড. মুহাম্মদ শরীফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে