,

ইরান সংঘাতে ১৮ মার্কিন সেনা নিহত

news-image

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতে এখন পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৬২৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন)। ২৫ জুলাই প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

পেন্টাগনের তথ্যমতে, নিহতদের মধ্যে ১৪ জন ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে প্রাণ হারান। আর গত ৭ জুলাই নতুন করে সংঘাত শুরু হওয়ার পর আরও চার মার্কিন সেনা নিহত হন।

আহতদের মধ্যে ৪১৭ জন ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানের সময় আহত হন। অভিযানের সমাপ্তির পর পুনরায় শুরু হওয়া সংঘর্ষে আহত হয়েছেন আরও ২০৭ জন।

ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে। প্রায় ৪০ দিনের অভিযান শেষে ৮ এপ্রিল উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। বিরতির সময়ও বিচ্ছিন্নভাবে হামলা ও পাল্টা হামলা চলতে থাকে। পরে ৫ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযানের সমাপ্তি ঘোষণা করেন।

অভিযান শেষ হলেও ইরানের বিভিন্ন বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকে। একই সময়ে যুদ্ধের শুরুতে হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজ চলাচলের ওপর ইরান যে নিষেধাজ্ঞা জারি করেছিল, সেটিও প্রত্যাহার করা হয়নি।

পরিস্থিতি স্বাভাবিক করতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৭ জুন ইসলামাবাদে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে ৬০ দিন পরস্পরের বিরুদ্ধে সামরিক হামলা থেকে বিরত থাকার বিষয়ে সম্মতি দেওয়া হলেও তা বেশিদিন কার্যকর থাকেনি। পরে ইরানের ড্রোন হামলায় হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের একটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হলে ৭ জুলাই থেকে আবারও সংঘাত তীব্র আকার ধারণ করে। এরপর টানা ১৩ রাত ধরে উভয় পক্ষ হামলা ও পাল্টা হামলা চালায়।

তবে পেন্টাগনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৫ জুলাই থেকে যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে একে অপরের বিরুদ্ধে কোনো হামলা চালায়নি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে