,

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

news-image

অনলাইন ডেস্ক : ফুটবল মাঠে অসংখ্য রেকর্ডের মালিক পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবার নাম লেখাতে যাচ্ছেন অভিনয় জগতে। ফুটবল ক্যারিয়ারের শেষ অধ্যায়ে এসে হলিউডের বিনোদন অঙ্গনে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি।

রোনালদো ‘ডে ওয়ান’স’ নামের একটি নতুন টিভি ড্রামা সিরিজে অভিনয়ের পাশাপাশি প্রযোজকের ভূমিকাতেও থাকবেন। ব্রিটিশ ফুটবলকে ঘিরে নির্মিত হতে যাওয়া এই সিরিজটি হবে ফুটবল মাঠের বাইরের নানা ঘটনা ও নাটকীয়তা নিয়ে।

সিরিজটিতে রোনালদোর সঙ্গে অভিনয় করবেন ফ্রান্স ও আর্সেনালের সাবেক তারকা থিয়েরি অঁরি। এছাড়া মূল চরিত্রে দেখা যাবে হলিউড অভিনেতা ড্যামিয়ান লুইসকে।

নির্মাতারা জানিয়েছেন, সিরিজটির গল্প কোনো বাস্তব ফুটবলারের জীবন নিয়ে নয়। এটি নির্মিত হবে স্ট্যানলি ডাল্টন নামের এক কাল্পনিক ফুটবল এজেন্টের জীবন ও অভিজ্ঞতা ঘিরে।

নতুন এই উদ্যোগ নিয়ে রোনালদো বলেন, অভিনয় ও প্রযোজনার মাধ্যমে তার জীবনের নতুন একটি অধ্যায় শুরু হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, দর্শকরা তার নতুন কাজটি উপভোগ করবেন।

ইতোমধ্যে লন্ডনের বার্নেট ফুটবল ক্লাবের স্টেডিয়ামে সিরিজটির শুটিং শুরু হয়েছে। ব্রিটিশ ফুটবলের অন্তরালের গল্প, প্রতিযোগিতা ও জটিলতাকে তুলে ধরাই হবে এ সিরিজের মূল লক্ষ্য।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে