,

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

news-image

অনলাইন ডেস্ক : কক্সবাজারের রামু উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত দুই বোন হলেন উখিয়া উপজেলার হরিণমারা এলাকার জাফর আলমের মেয়ে রুবিনা আক্তার ও শাহিনা আক্তার। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি পারিবারিক মামলার কাজে সকালে দুই বোন কক্সবাজার আদালতে যান। আদালতের কাজ শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে স্কুলপাহাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রুবিনা ও শাহিনার মৃত্যু হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনার সময় অটোরিকশাটিতে চালকসহ মোট ছয়জন যাত্রী ছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে হাইওয়ে পুলিশ।

এ জাতীয় আরও খবর

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নবীনগরে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্যারিসের ফ্যাশন শোতে ফিরছেন ঐশ্বরিয়া

জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যের একাধিক দাবি নিয়ে প্রশ্ন: সিএনএন

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বিএনপিকে দায়ী করলেন শফিকুর রহমান

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়

রাজধানীতে সাবেক এমপি রুহী গ্রেপ্তার

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

জাতীয় সংগীতে শেখ হাসিনার ছবি, বিভাগীয় চেয়ারম্যান অব্যাহতি

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ সনদ

পোশাকখাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগের আহ্বান

ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ, বাড়ল ব্যয়সীমাও