সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

news-image

অনলাইন ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা বাস্তবতার চেয়ে রাজনৈতিক বক্তব্য বলেই মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

সোমবার (২৭ জুলাই) বিকেলে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় সরকারি খাল খনন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পার্থ বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দলীয় রাজনীতি টিকিয়ে রাখার উদ্দেশ্যে বলা হচ্ছে। জুলাইয়ের ঘটনাপ্রবাহ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তাকে দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়া কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, মানুষের বর্তমান মনোভাব ও সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা উপেক্ষা করে রাজনীতিতে ফেরার বিষয়টি সহজ হবে না।

এর আগে পার্থ ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের ভাঙন সমস্যার কথা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান।

নদীভাঙন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ভাঙনের কারণে বসতভিটা, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা ঝুঁকির মধ্যে পড়েছে। স্থায়ী সমাধানের জন্য বড় প্রকল্প গ্রহণের প্রয়োজন রয়েছে।

তিনি জানান, ভোলাকে নদীভাঙন থেকে রক্ষায় সরকার কাজ করছে এবং আগামী একনেক বৈঠকে প্রয়োজনীয় বাজেট অনুমোদন হলে স্থায়ী প্রতিরোধমূলক প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে।

পরিদর্শনের সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের প্রতিনিধি ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল