,

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি কাহানির নতুন কিস্তি নিয়ে আসছেন পরিচালক সুজয় ঘোষ। তবে এবার সিনেমাটির মূল চরিত্রে দেখা যাবে নতুন মুখ। ‘কাহানি থ্রি’ সিনেমায় থাকছেন না বিদ্যা বালান; তার জায়গায় মূখ্য চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী ইয়ামী গৌতম। ভারতীয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রথম দুটি পর্বের গল্পের সরাসরি ধারাবাহিকতা এতে থাকছে না। বিদ্যা বালানের চরিত্রের বদলে ‘কাহানি’র পরিচিত রহস্যময় আমেজ বজায় রেখে সম্পূর্ণ নতুন একটি কাহিনী ফুটিয়ে তোলা হবে। পূর্ববর্তী সিনেমাগুলোর সাফল্যকে অন্ধভাবে অনুকরণ না করে ফ্র্যাঞ্চাইজির ভাবাবেগ ধরে রেখেই নতুন এক থ্রিলার তৈরির পরিকল্পনা করছেন নির্মাতারা।

চলচ্চিত্র সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘কাহানি থ্রি’ একেবারেই নতুন একটি গল্প নিয়ে আসছে। ফ্র্যাঞ্চাইজিটির মূল আবেদন ধরে রেখে গল্পকে সামনে এগিয়ে নেওয়াই তাদের প্রধান লক্ষ্য। সিনেমাটিতে ইয়ামী গৌতমের চরিত্রটি বেশ শক্তিশালী ও গুরুত্বপূর্ণ। বর্তমানে এর প্রি-প্রোডাকশন এর কাজ চলছে এবং শিগগিরই শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত করা হবে।

সূত্রটি আরও জানায়, পরিচালক সুজয় ঘোষের দৃষ্টিভঙ্গি খুবই স্পষ্ট। তিনি দলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন যাতে সিনেমাটি নতুন মনে হলেও এর পরিচিত আমেজ অক্ষুণ্ণ থাকে। ইয়ামী গৌতমের এই প্রজেক্টে যুক্ত হওয়া নিয়ে নির্মাতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালে মুক্তি পাওয়া ‘কাহানি’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন বিদ্যা বালান। কলকাতায় নিখোঁজ স্বামীকে খুঁজতে আসা এক অন্তঃসত্ত্বা নারীর রহস্যময় সফর নিয়ে নির্মিত সিনেমাটি দারুণ ব্যবসায়িক সাফল্য ও সমালোচকদের প্রশংসা পায়। পরবর্তীতে ২০১৬ সালে মুক্তি পায় এর দ্বিতীয় কিস্তি ‘কাহানি টু: দুর্গা রানী সিং’। বিদ্যা বালান ও অর্জুন রামপাল অভিনীত সেই সিনেমাটিও বেশ প্রশংসিত হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড