,

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

news-image

অধ্যাপক শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের গোলাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলার কুটি চৌমুহনী থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর অভিমুখে একটি যাত্রীবাহী বাস ছেড়ে যায়। দিগন্ত এক্সপ্রেসের ওই বাসটি পথিমধ্যে চলন্ত অবস্থায় একটি চাকা পাংচার হয়ে যায়। চালক বিষয়টি টের পেয়ে দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও সম্ভব হয়নি। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: আবু তাহের দেওয়ান সাংবাদিকদের জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে