,

অবশেষে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হেরে ভারত তীব্র সমালোচনার মুখে পড়েছিল। টানা ছয় ম্যাচ হারার পর অবশেষে জিম্বাবুয়েতে প্রথম জয়ের দেখা পায় তারা। টানা দ্বিতীয় জয়ে তিন ম্যাচের সিরিজও জিতে নিলো মেন ইন ব্লুরা।

হারারেতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারত ৯০ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। আগে ব্যাট করে ইশান কিষাণ ও তিলক ভার্মার ব্যাটে ৫ উইকেটে ২১৯ রান করে সফরকারীরা। তারপর ১৭.৫ ওভারে ১২৯ রানে জিম্বাবুয়ানদের অলআউট করে জয় নিশ্চিত করে।

বৈভব সূর্যবংশী শুরুটা দারুণ করেছিলেন। কিন্তু ৩ চার ও ১ ছয়ে ২০ বলের ঝড়ো ইনিংস থেমেছে তার নবম বলে। আরেক ওপেনার অভিষেক শর্মা (৮) সুবিধা করতে পারেননি।

২৯ রানে ২ উইকেট হারানোর পর শ্রেয়াস আইয়ারকে নিয়ে দাঁড়িয়ে যান ইশান। দুজনের ৬৬ রানের জুটি ভাঙে শ্রেয়াসের উইকেটে। অধিনায়ক ২০ বলে করেন ২৫ রান। তারপর তিলক ও ইশান ৯৪ রানের শক্ত জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ হাতের মুঠোয় নেয় ভারত।

৪৪ বলে ৯ চার ও ২ ছয়ে ইনিংস সেরা ৮১ রান করেন ইশান। ২৯ বলে ৫ চার ও ৩ ছয়ে ৬০ রানে অপরাজিত ছিলেন তিলক।

লক্ষ্যে নেমে জিম্বাবুয়ের হয়ে একজন ত্রিশের ঘর পার করতে পেরেছেন। ব্রায়ান বেনেট ওপেনিংয়ে নেমে ৩২ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান তাদিওয়ানাশে মারুমানির। ২০ রান করেন রায়ান বার্ল।

ভারতের হয়ে অভিষেক সর্বোচ্চ ৩ উইকেট নেন। ২.৫ ওভারে মাত্র ১৭ রান দেন তিনি। দুটি করে উইকেট নেন যশ ঠাকুর ও প্রিন্স যাদব।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে