,

আমেরিকা ট্যুরে কনা, গাইবেন ১৬ শহরে

news-image

বিনোদন ডেস্ক : ২১ জুলাই ঢাকা থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। তখনই জানিয়েছিলেন, কনসার্টের জন্য এই ট্যুরে যাচ্ছেন। তবে কবে, কোথায় গাইবেন, সেসব রেখেছিলেন গোপন। আজ সেটা প্রকাশ করলেন গায়িকা।

কনার দেওয়া তথ্য মতে, যুক্তরাষ্ট্রের ১৬টি শহরে গাইবেন তিনি। তার এই কনসার্ট ট্যুর শুরু হচ্ছে ২৫ জুলাই। আর শেষ হবে ৩ অক্টোবর। অর্থাৎ প্রায় তিন মাস ধরে তিনি দেশটির বিভিন্ন শহরে গান শোনাবেন। দেশের শিল্পীদের মধ্যে এটা অন্যতম দীর্ঘ সংগীত সফর বটে।

কনা যেসব শহরে গাইবেন, তার মধ্যে রয়েছে ইন্ডিয়ানা, মিশিগান, আটলান্টিক সিটি, লস অ্যাঞ্জেলস, ওকলোহামা সিটি, ডালাস, হিউস্টন, শিকাগো, বস্টন, অরল্যান্ডো, ওয়াশিংটন ডিসি, মায়ামি, আটলান্টা, আবেয়া, অ্যারিজোনা ও নিউ ইয়র্ক।

তালিকা প্রকাশ করে কনা লিখেছেন, ‘প্রিয় আমেরিকাবাসী, আমি আসছি তোমাদের শহরে। চলো, একসঙ্গে স্মরণীয় কিছু মুহূর্ত উপভোগ করি।’ কনা জানান, তার এই ট্যুর আয়োজন করছে দেশি মিউজিক এন্টারটেইনমেন্ট।

কনার কণ্ঠে সর্বশেষ প্রকাশিত হয়েছে ‘তোমার হতে চাই’। ১১ জুলাই সিএমভির ইউটিউব চ্যানেলে এসেছে গানটি। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর-সংগীত করেছেন সজীব দাস। গানে কনার সঙ্গে দ্বৈত গেয়েছেনও সজীব। এটি ব্যবহৃত হয়েছে রাফাত মজুমদার রিংকুর নাটক ‘ভালোবাসার গল্প’তে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে