,

সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা

অনলাইন ডেস্ক : সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার জিজান ও ইয়ানবু এলাকায় সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর অবকাঠামো লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে গোষ্ঠীটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে জিজানে আরামকোর একটি স্থাপনা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ছবিটির সত্যতা যাচাই করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি।

তবে হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। এর আগে দেশটির সরকার জিজান ও ইয়ানবু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছিল।

আঞ্চলিক উত্তেজনার মধ্যে এ হামলার ঘটনা ঘটেছে। প্রায় দুই সপ্তাহ আগে সৌদি আরব ইরান থেকে আসা একটি বিমান ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করে। এর পর থেকেই সৌদি ও হুতিদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়।

পরবর্তী সময়ে হুতিরা সৌদিতে হামলা চালায় এবং এর জবাবে রিয়াদও ইয়েমেনে পাল্টা সামরিক অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় এবার আরামকোর স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করল হুতি বিদ্রোহীরা।

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে