,

মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বাবা

news-image

অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের হাওরে ডুবে যাওয়া মেয়েকে উদ্ধার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বাছির উদ্দিন মিলন (৪২) নামে এক বাবা। নিজের জীবনের ঝুঁকি নিয়ে মেয়েকে নিরাপদে তুলতে সক্ষম হলেও শেষ পর্যন্ত আর ফিরে আসতে পারেননি তিনি।

শুক্রবার বিকেলে করিমগঞ্জ উপজেলার বালিখলা হাওরের পাশে মিঠামইন উপজেলার হাসানপুর ব্রিজসংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত বাছির উদ্দিন মিলন কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল পেট্রোল পাম্প এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ফিজিওথেরাপিস্ট ছিলেন এবং ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ছুটির দিন উপলক্ষে স্ত্রী-সন্তানদের নিয়ে হাওর ভ্রমণে যান মিলন। নৌকায় ঘোরাঘুরির একপর্যায়ে পরিবারের সদস্যরা পানিতে নামলে তার মেজো মেয়ে শেমন্তী আক্তার (১৩) অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যেতে শুরু করে।

মেয়েকে বিপদে দেখে এক মুহূর্ত দেরি না করে পানিতে ঝাঁপ দেন মিলন। দীর্ঘ চেষ্টার পর তিনি মেয়েকে নিরাপদে তীরে তুলতে সক্ষম হলেও নিজে প্রবল স্রোতে তলিয়ে যান।

পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন ও নৌকার মাঝিরা উদ্ধার অভিযান চালিয়ে তাকে পানির নিচ থেকে তুলে আনেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েকে উদ্ধার করতে গিয়ে বাছির উদ্দিন মিলন পানিতে ডুবে যান। পরে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার রাতেই কিশোরগঞ্জ সার্কিট হাউসের সামনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। স্বজন ও সহকর্মীদের ভাষ্য, মিলন ছিলেন অত্যন্ত মানবিক, দায়িত্বশীল ও পরিবারপ্রেমী একজন মানুষ। সন্তানের জীবন রক্ষা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে তিনি রেখে গেলেন এক অনন্য দৃষ্টান্ত।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড