,

দাবি পূরণে আন্দোলন প্রত্যাহার সিজেপির

news-image

অনলাইন ডেস্ক : ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো মেনে নেওয়ার পর চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। একই সঙ্গে দিল্লির যন্তর মন্তরে অবস্থানরত সমর্থকদের শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

শনিবার সন্ধ্যায় এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সিজেপির নেতারা। তারা জানান, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগই ছিল আন্দোলনের মূল দাবি এবং তা বাস্তবায়িত হওয়ায় আন্দোলন শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন। সিজেপির পক্ষ থেকে বলা হয়, সরকারের দেওয়া প্রতিশ্রুতির ওপর আস্থা রেখেই তারা সদিচ্ছার ভিত্তিতে আন্দোলন প্রত্যাহার করছে।

দলটির দাবি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও সরকার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি মেনে নিয়েছে। এর মধ্যে রয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে তাদের হয়রানি না করা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ প্রদান।

মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে এক মাসের বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে আসছিল শিক্ষার্থীরা। টানা ৩৬ দিনের এই আন্দোলনের পর সরকার দাবি মেনে নেওয়ায় বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করার আহ্বান জানিয়েছে সিজেপি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ