,

শিক্ষামন্ত্রীর পদত্যাগেই অনড় সিজেপি

news-image

অনলাইন ডেস্ক : নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান আন্দোলনে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থান নিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সরকারের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা শুরু হলেও দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, পদত্যাগ ছাড়া আন্দোলন প্রত্যাহারের কোনো সুযোগ নেই।

দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেন, সরকার যদি সংকটের সমাধান চায়, তবে শিক্ষামন্ত্রীকে দায়িত্ব ছাড়তেই হবে। তিনি জানান, এ দাবিতে কোনো ধরনের আপস করা হবে না।

সোনম ওয়াংচুক আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানালেও সিদ্ধান্ত বদলাবে না বলেও মন্তব্য করেন দিপকে। তার ভাষায়, এই আন্দোলন এখন শুধু কয়েকজন নেতার নয়, বরং দেশের তরুণদের আন্দোলনে পরিণত হয়েছে।

প্রথমে সরকারের প্রস্তাবিত স্থানে বৈঠকে যেতে অস্বীকৃতি জানায় সিজেপি। পরে নিরপেক্ষ ভেন্যু হিসেবে নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় বৈঠক অনুষ্ঠিত হয়। সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, নিরপেক্ষ স্থানে আলোচনায় সরকার সম্মত হওয়ায় তারা ইতিবাচক মনোভাব নিয়ে বৈঠকে অংশ নিয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠন এবং কঠোর আইন প্রণয়নের ঘোষণা দিয়েছেন। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

আন্দোলনকারীদের দাবি, শুধু নতুন আইন নয়, শিক্ষাব্যবস্থার জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বও নির্ধারণ করতে হবে। এ দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সিজেপি।

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে