,

ইমামতি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ

news-image

অনলাইন ডেস্ক : পাবনার সাঁথিয়ায় জুমার নামাজে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের ইমামতি করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজ শুরুর আগে আফতাবনগর বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মসজিদে এমপির ইমামতি নিয়ে আপত্তি তুললে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে মসজিদের ভেতরেই ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগে থেকেই মোতায়েন থাকা পুলিশ সদস্যরা হস্তক্ষেপ করলে পরিস্থিতি শান্ত হয়। পরে মসজিদের নিয়মিত ইমামের নেতৃত্বেই জুমার নামাজ আদায় করা হয়।

বিএনপির স্থানীয় নেতাদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব বিস্তারের উদ্দেশ্যে এমপি মোমেন ইমামতি করতে গেলে এলাকাবাসী আপত্তি জানায়। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা তাদের ওপর হামলা চালায়, যা পরে উত্তেজনার সৃষ্টি করে।

অন্যদিকে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় মুসল্লিদের আমন্ত্রণেই তিনি মসজিদে গিয়েছিলেন। তার দাবি, বিএনপির নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করে এবং তাদের কয়েকজন কর্মীর ওপর হামলাও চালায়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, সম্ভাব্য উত্তেজনার খবর পেয়ে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। এরপরও নামাজের আগে মসজিদের ভেতরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও সীমিত ধাক্কাধাক্কির ঘটনা ঘটে, তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর