বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

news-image

অনলাইন ডেস্ক : লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতে স্পেন-আর্জেন্টিনার ফাইনালিসিমা ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছেন আর্জেন্টিনায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত হোয়াকিন মারিয়া দে আরিস্তেগুই লাবোর্দে।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ৩৯ বছর বয়সী এই তারকা এখনো জাতীয় দল থেকে অবসরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানাননি।

স্পেনের রাষ্ট্রদূত এক সাক্ষাৎকারে বলেন, আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালিসিমা ম্যাচটি মেসির বিদায়ী অনুষ্ঠানের জন্য উপযুক্ত মঞ্চ হতে পারে। তার মতে, ফুটবল বিশ্ব এই দুই দলের আরেকটি লড়াই দেখার যোগ্য।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্পেন ১-০ গোলে জয় পেয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে।

এর আগে ২০২৬ সালের মার্চে কাতারের দোহায় আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে ফাইনালিসিমা আয়োজনের পরিকল্পনা ছিল। তবে আন্তর্জাতিক পরিস্থিতি ও বিভিন্ন জটিলতার কারণে ম্যাচটি আর অনুষ্ঠিত হয়নি।

পরবর্তীতে মাদ্রিদ, বুয়েনস আইরেস ও রোমে ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও নিরপেক্ষ ভেন্যু ও সূচি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন, কনমেবল ও উয়েফা।

বিশ্বকাপ ফাইনালেই শেষ পর্যন্ত আবার মুখোমুখি হয় দুই দল। সেই ম্যাচে স্পেনের আধিপত্য ছিল স্পষ্ট। ১২০ মিনিটের খেলায় আর্জেন্টিনা স্পেনের গোলপোস্টে উল্লেখযোগ্য কোনো আক্রমণ তৈরি করতে পারেনি এবং শেষ পর্যন্ত ১-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে।

এখন মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় কোথায় হবে, তা নিয়ে অপেক্ষায় রয়েছে ফুটবল বিশ্ব। স্পেনের প্রস্তাব সেই আলোচনাকে আরও উসকে দিয়েছে।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

কেন থামছে না যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত?