বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ জেলায় বন্যার শঙ্কা, তিন নদীর পানি বিপৎসীমার ওপরে

news-image

অনলাইন ডেস্ক : দেশের তিনটি নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা, সুনামগঞ্জে সুরমা এবং নেত্রকোণায় সোমেশ্বরী নদীর পানি বেড়ে যাওয়ায় আশপাশের নিম্নাঞ্চলে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে দেশের অন্তত ১৪ জেলায় বন্যা পরিস্থিতির ঝুঁকির কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যা বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ ও নওগাঁ জেলার কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হতে পারে। তবে নেত্রকোণার সোমেশ্বরী অববাহিকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে।

এছাড়া বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি আগামীকাল পর্যন্ত বাড়তে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জের নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বা বিদ্যমান পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

আত্রাই নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় নওগাঁর কিছু এলাকায় নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি করতে পারে।

চট্টগ্রাম অঞ্চলের সাঙ্গু, মাতামুহুরীসহ কয়েকটি নদীর পানি আবার বাড়তে পারে। ফলে বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রামের কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানিও বৃদ্ধি অব্যাহত রয়েছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের নদীতীরবর্তী এলাকায় পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল