,

ডেঙ্গুর টিকা ‘কিউডেঙ্গা’ অনুমোদন দিল ভারত

news-image

অনলাইন ডেস্ক : প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী টিকার অনুমোদন দিয়েছে ভারত। দেশটির ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকা বাজারজাতের অনুমতি দিয়েছে।

ভারতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জনস্বাস্থ্য সুরক্ষায় এই অনুমোদনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। গত দুই দশকে দেশটিতে ডেঙ্গুর সংক্রমণ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

তাকেদা বায়োফার্মাসিউটিক্যালস জানিয়েছে, ৪ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিরা এই টিকা নিতে পারবেন। ‘কিউডেঙ্গা’ একটি লাইভ-অ্যাটেনুয়েটেড টেট্রাভ্যালেন্ট ভ্যাকসিন, যা ডেঙ্গু ভাইরাসের চারটি ধরন বা সেরোটাইপের বিরুদ্ধে সুরক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, তিন মাসের ব্যবধানে টিকার দুটি ডোজ গ্রহণ করতে হবে। এর জন্য আগে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ইতিহাস যাচাই বা কোনো পরীক্ষার প্রয়োজন হবে না।

ডিসিজিআইয়ের অনুমোদন দেওয়া হয়েছে তাকেদার পরিচালিত বৈশ্বিক ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলের ভিত্তিতে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের এসব গবেষণায় বিশ্বের বিভিন্ন দেশের ২৮ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছিলেন।

বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় কার্যকর টিকা জনস্বাস্থ্য ব্যবস্থায় বড় ভূমিকা রাখতে পারে। তবে টিকার ব্যবহার ও সরবরাহের বিষয়ে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা গুরুত্বপূর্ণ হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট