,

‘প্রয়োজনে ককরোচ আন্দোলনেও যাব’: মমতা

news-image

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে প্রয়োজন হলে তিনি ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনেও অংশ নিতে প্রস্তুত। তার মতে, রাজনৈতিক মতভেদ ভুলে বিরোধী শক্তির ঐক্যই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার কলকাতার বিড়লা প্ল্যানেটারিয়ামের সামনে আয়োজিত তৃণমূল কংগ্রেসের বার্ষিক ‘শহীদ দিবস’ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

মমতা বলেন, পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের ব্যানারে সব বিরোধী দল একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করুক— এটাই তিনি চান। ব্যক্তিগত বা রাজনৈতিক অহংকারের চেয়ে গণতন্ত্র রক্ষার লড়াই অনেক বেশি গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিরোধী দলগুলোর উচিত সব মতপার্থক্য দূরে রেখে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়া।

এ সময় দলত্যাগীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে মমতা বলেন, যারা দল ছেড়ে গেছেন, তাদের আর তৃণমূলে ফিরিয়ে নেওয়া হবে না। তিনি তাদের সরাসরি বিজেপিতে যোগ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান।

বিদ্রোহীদের উদ্দেশে তার ভাষ্য, যদি বিজেপির পক্ষেই অবস্থান নিতে হয়, তাহলে পরোক্ষভাবে নয়, সরাসরি সেই দলে যোগ দেওয়া উচিত।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট