,

নতুন ভিডিওতে এমপি গাজী নজরুলের বক্তব্য নিয়ে প্রশ্ন

news-image

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে বিতর্ক আরও জোরালো হয়েছে। সম্প্রতি প্রকাশিত নতুন কয়েকটি ভিডিওর কথোপকথনের সঙ্গে তার আগের দেওয়া ব্যাখ্যার মিল পাওয়া যাচ্ছে না বলে আলোচনা শুরু হয়েছে।

এর আগে গাজী নজরুল ইসলাম দাবি করেছিলেন, ভাইরাল ভিডিওতে থাকা মরিয়ম খাতুন তার বৈধ দ্বিতীয় স্ত্রী। তিনি বলেন, গত ১৩ জুলাই রাজধানীর মগবাজারে তার ব্যবসায়িক কার্যালয়ে অবস্থানকালে কয়েকজন ব্যক্তি কক্ষে ঢুকে তাদের জিম্মি করে অর্থ আদায় করেন এবং গোপনে ধারণ করা ব্যক্তিগত ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

তবে নতুন প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উপস্থিত এক ব্যক্তি তাকে একটি বাসা ভাড়া নেওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি জবাবে বলেন, বিষয়টি তার ড্রাইভার ব্যবস্থা করেছিলেন। একই ভিডিওতে আরও কয়েকজনকে বলতে শোনা যায়, তারা নাকি আগে থেকেই তাকে ওই স্থানে আসতে দেখেছেন।

ভিডিওতে গাজী নজরুল ইসলামকে হাতজোড় করে ক্ষমা চাইতেও দেখা যায়। অন্যদিকে মরিয়ম খাতুনকে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে দেখা যায়।

ভিডিওতে উল্লেখ করা ‘নীলা’ নামের এক নারীর পরিচয় বা ঘটনাস্থল সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। কথোপকথনের ভিত্তিতে শুধু ধারণা করা হচ্ছে, ঘটনাটি ঢাকার কোনো এলাকায় ঘটেছে।

গাজী নজরুল ইসলাম এর আগে দাবি করেছিলেন, পারিবারিকভাবে এবং প্রথম স্ত্রীর সম্মতিতে তিনি মরিয়ম খাতুনকে বিয়ে করেছেন। ভিডিও ফাঁসের ঘটনাকে তিনি পরিকল্পিত ব্ল্যাকমেইল ও রাজনৈতিক ষড়যন্ত্র বলেও উল্লেখ করেন।

এদিকে তার প্রথম স্ত্রী, মরিয়ম খাতুন এবং মরিয়মের বাবার পরিচয় দেওয়া ব্যক্তি পৃথক ভিডিও বার্তায় বিয়ের বিষয়টি সমর্থন করেছেন।

তবে নতুন ভিডিওগুলোর বক্তব্য ও সংসদ সদস্যের ব্যাখ্যার মধ্যে অসঙ্গতি রয়েছে বলে আলোচনা তৈরি হলেও, ভিডিওগুলোর সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্তের ফলাফলও প্রকাশ করা হয়নি।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর