,

আসামে ভয়াবহ বন্যা, প্রাণ গেল ১০ জনের

news-image

অনলাইন ডেস্ক :ভারতের সীমান্তবর্তী রাজ্য আসামে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজ্যের ৩৫ জেলার মধ্যে ১৬টি জেলার ৭৯৪টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এ দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আসাম রাজ্য সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) জানিয়েছে, বন্যায় প্রায় ৩ লাখ ৬২ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে শিভাসগর, চারাইদেও ও জোরহাট জেলা।

সংস্থাটি জানায়, বন্যার পানিতে বহু আবাসিক এলাকা প্লাবিত হয়েছে, সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ১৯ হাজার ১০০ হেক্টর কৃষিজমির ফসল ডুবে গেছে।

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ব্রহ্মপুত্র, বুরহিদিহিং, দিসাং, ধানসিঁড়িসহ রাজ্যের বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

ক্ষতিগ্রস্তদের জন্য বিভিন্ন এলাকায় ১০১টি ত্রাণশিবির চালু করা হয়েছে। বর্তমানে এসব আশ্রয়কেন্দ্রে ৯ হাজার ৬০৬ জন অবস্থান করছেন।

এদিকে বন্যাকবলিত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), সেনাবাহিনী ও দমকল বিভাগের সমন্বিত দল উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ