,

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বকাপ জয়ের গৌরব নিয়ে দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। সোমবার ২৬ সদস্যের চ্যাম্পিয়ন দলটি প্রথমে রাজপরিবারের সদস্য এবং প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। পরে খোলা ছাদযুক্ত বাসে রাজধানী মাদ্রিদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিশ্বচ্যাম্পিয়ন দলকে স্বাগত জানাতে রাজধানীর রাস্তায় প্রায় ২০ লাখ মানুষ জড়ো হন। বিজয় শোভাযাত্রা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের কাছ থেকে শুরু হয়ে ঐতিহাসিক সিবেলেস চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে খেলোয়াড়দের আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে কোচ লুইস দে লা ফুয়েন্তে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দলের ২৬ জন খেলোয়াড়ই অসাধারণ এবং বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম। তাদের কোচ হতে পেরে তিনি গর্বিত বলেও উল্লেখ করেন। একই সঙ্গে তিনি তার কোচিং স্টাফের প্রশংসা করে বলেন, একসঙ্গে থাকলেই দল আরও শক্তিশালী হয়ে ওঠে।

রোববারের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন।

শিরোপা জয়ের পর স্পেনকে অভিনন্দন জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

ফাইনালের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই মাদ্রিদজুড়ে শুরু হয় উৎসব। হাজারো সমর্থক জাতীয় পতাকা ও দলের জার্সি পরে রাস্তায় নেমে আসেন। গান, নাচ, আতশবাজি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো শহর। অনেকেই সোমবার ভোর পর্যন্ত বিজয় উদযাপন অব্যাহত রাখেন।

বিশ্বকাপ জয়ের মাধ্যমে নতুন একটি ইতিহাসও গড়েছে স্পেন। ২০২৩ সালে নারী বিশ্বকাপ জয়ের পর এবার পুরুষ বিশ্বকাপও জিতে একই সময়ে নারী ও পুরুষ—উভয় বিভাগের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হওয়া প্রথম দেশ হয়েছে তারা।

তবে আনন্দের মধ্যেই নেমে আসে শোকের ছায়া। রাজধানীর উত্তর-পশ্চিমাঞ্চলের সালামাঙ্কায় বিজয় উদযাপনের সময় একটি ঝরনার কাঠামো ভেঙে পড়ে ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

দল দেশে ফেরার আগেই মাদ্রিদের বিমানবন্দরে হাজারো সমর্থক ভিড় করেন। তীব্র গরম উপেক্ষা করে জাতীয় পতাকা হাতে তারা প্রিয় ফুটবলারদের স্বাগত জানান এবং বিশ্বচ্যাম্পিয়নদের বিজয় উদযাপনে অংশ নেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড