,

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা বেড়ে যাওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

শনিবার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং স্থানীয় দূতাবাস ও কনস্যুলেটের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং যেকোনো সময় তা আরও খারাপ হতে পারে। বিভিন্ন দেশে ফ্লাইট বাতিল ও আকাশপথে বিধিনিষেধ আরোপের কারণে আন্তর্জাতিক ভ্রমণেও প্রভাব পড়তে পারে বলে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আরও জানায়, মধ্যপ্রাচ্যের বাইরেও কিছু দেশে মার্কিন কূটনৈতিক স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

বিদেশে থাকা মার্কিন নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত নিকটস্থ মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় চলমান সংঘাতে নিহত মার্কিন সেনার সংখ্যা ১৬ জনে পৌঁছেছে বলে জানানো হয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য না করলেও পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিক্রিয়া জানান। এরপর তার নির্দেশে সেন্টকম ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-সংশ্লিষ্ট কয়েকটি লক্ষ্যবস্তুতে নতুন হামলার ঘোষণা দেয়।

যুক্তরাষ্ট্রের দাবি, নিহত সেনাদের মৃত্যুর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এসব অভিযান চালানো হয়েছে।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, শনিবার রাতে কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও সিরিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তবে আগের কয়েক রাতের তুলনায় এসব হামলার তীব্রতা কিছুটা কম ছিল বলে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত

শপথ নিলেন পিএসসির নতুন ৪ সদস্য

সাকিব বাদ, বড় সুখবর পেলেন মোস্তাফিজ

মহিষ চরাতেও দিতে হয় চাঁদা

দেশে অনেক বড় আকারে বিদেশি বিনিয়োগ আসছে: অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল

প্রথমবার সঞ্চালকের ভূমিকায় মাধুরী দীক্ষিত

যুক্তিতর্কে প্রসিকিউশন: জুলাই অভ্যুত্থান দমনে ব্যবহৃত হয় ৩ লাখের বেশি গুলি

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪

সাভারে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী