,

লজ্জা শুধু নারীর নয়, সবার হওয়া উচিত’

news-image

অনলাইন ডেস্ক : লজ্জা নারীর ভূষণ’—প্রচলিত এই প্রবাদ পরিবর্তনের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তাঁর মতে, ‘লজ্জা’ এমন একটি বিষয়, যা নারী-পুরুষ নির্বিশেষে সবার মধ্যেই থাকা উচিত; এটি শুধু নারীদের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়।

শনিবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে প্রকাশ করা একটি ভিডিওবার্তায় সমাজে লিঙ্গভিত্তিক বৈষম্য, সামাজিক দায়বদ্ধতা এবং নারীদের প্রতি প্রচলিত দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেন তিনি।

চমক বলেন, সমাজে কেউ অপরাধ করলে পরিবার বা রাষ্ট্র প্রায়ই ‘লজ্জিত’ হওয়ার কথা জানায়। অর্থাৎ ‘লজ্জা’ একটি গুরুতর অনুভূতি। কিন্তু একই শব্দকে কেন যুগের পর যুগ শুধু নারীদের সঙ্গে যুক্ত করা হবে—এ প্রশ্ন তোলেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য, পরিবারের মান-সম্মান, ইজ্জত কিংবা লজ্জার বিষয় এলে অধিকাংশ ক্ষেত্রে দায়ভার নারীদের কাঁধেই চাপানো হয়। অথচ সম্পত্তির অধিকার বা বণ্টনের সময় পুরুষদেরই বেশি গুরুত্ব দেওয়া হয়। এই দ্বৈত মানসিকতা থেকে সমাজের বেরিয়ে আসা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সম্পদের মতো সামাজিক দায়িত্বও নারী ও পুরুষের মধ্যে সমানভাবে ভাগ হওয়া উচিত। একপক্ষ শুধু দায় বহন করবে, আর অন্যপক্ষ সুবিধা ভোগ করবে—এটি ন্যায্য নয়।

ভিডিওর শেষদিকে ইতিহাসের একটি নির্মম বাস্তবতার কথাও তুলে ধরেন চমক। তিনি বলেন, অতীতে শুধু কন্যাশিশু হয়ে জন্ম নেওয়ার কারণে বহু শিশুকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, অথচ ছেলে সন্তান হওয়ার কারণে এমন নির্মম পরিণতির শিকার হতে হয়নি।

এ প্রসঙ্গে আবেগ প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘ছি! কী লজ্জা! আমি লজ্জিত।’

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই তাঁর বক্তব্যকে লিঙ্গসমতা ও সামাজিক পরিবর্তনের পক্ষে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন। আবার কেউ কেউ তাঁর মতের সঙ্গে দ্বিমত পোষণ করে বিভিন্ন প্রতিক্রিয়াও জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

সরকার পতন চাই না, আমরা চাই সরকার যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে: মামুনুল

ভারতকে জামায়াত আমিরের প্রশ্ন: বড় বন্ধু হলে দেশের বড় কিলারকে জায়গা দিয়েছেন কেন?

রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল অলি

অভাবে চুল বিক্রি করা সেই রেহানার পাশে প্রশাসন

৮ দিনে এলো ৯১৫ মিলিয়ন ডলারের রেমিট্যান্স

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন কারাগারে

অতীত ও ভুল নিয়ে নাবিলার আত্মোপলব্ধি

রবিন-দিপুর অর্ধশতক আর বর্ষণের হ্যাটট্রিকে জিতল বাংলাদেশ

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

খ‌লিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

‘এ বিষয়ে আমি কিছু জানি না, ব্যাপারটি আমার নলেজে নেই’

৪২ শীর্ষ ঋণখেলাপির পাচারের অর্থ উদ্ধারে মাঠে নামছে ৮ আন্তর্জাতিক সংস্থা