,

ফাইনালের আগে টাইমস স্কয়ারে আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বকাপ ফাইনালের আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ার দখলে নিয়েছেন আর্জেন্টিনার সমর্থকরা। লিওনেল মেসিদের টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শনিবার রাতে সেখানে উৎসবের আমেজ তৈরি করেন আলবিসেলেস্তে ভক্তরা।

নিউইয়র্ক সময় রোববার বিকেল ৩টায় এবং বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। ম্যাচের আগের দিন থেকেই টাইমস স্কয়ারে জড়ো হতে শুরু করেন আর্জেন্টিনার সমর্থকরা। তাদের উপস্থিতিতে ওই এলাকায় যান চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটে, ফলে পরিস্থিতি সামলাতে ব্যস্ত থাকতে হয় নিউইয়র্ক পুলিশকে।

বিশাল এলাকাজুড়ে থাকা টাইমস স্কয়ারের কেন্দ্রীয় অংশে অবস্থান নেন আর্জেন্টাইন ভক্তরা। হাতে ছিল দেশের পতাকা, গায়ে জার্সি। তারা গান গেয়ে ও স্লোগান দিয়ে প্রিয় দলের প্রতি সমর্থন জানান। তাদের গানে উঠে আসে লিওনেল মেসি ও কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার নামও।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা কানসাস, ডালাস ও আটলান্টায় দুটি করে এবং মায়ামিতে একটি ম্যাচ খেলেছে। তবে নিউইয়র্কে কোনো ম্যাচ না থাকলেও সেখানকার আর্জেন্টাইন সমর্থকদের আগ্রহ ছিল ব্যাপক। ফাইনালে দল পৌঁছানোর পর সেই অপেক্ষা রূপ নেয় বড় উৎসবে।

অন্যদিকে স্পেনেরও রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক সমর্থক। তারা নিউইয়র্কের ‘লিটল স্পেন’ এলাকায় জড়ো হন। তবে সংখ্যা ও উচ্ছ্বাসের দিক থেকে আর্জেন্টাইন সমর্থকদের জমায়েতই ছিল বেশি চোখে পড়ার মতো।

ফাইনাল ঘিরে নিউইয়র্কসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে