,

যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিলেন মোজতবা খামেনি

news-image

অনলাইন ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, সমঝোতা স্মারক (এমওইউ) বারবার লঙ্ঘনের জবাবে তেহরান ও তার আঞ্চলিক মিত্ররা এমন প্রতিক্রিয়া জানাবে, যা ওয়াশিংটন দীর্ঘদিন মনে রাখবে।

শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে তিনি অভিযোগ করেন, গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্র যেভাবে লঙ্ঘন করেছে, তাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, যুক্তরাষ্ট্র বারবার চুক্তি ভঙ্গ করে প্রমাণ করেছে যে তাদের প্রতিশ্রুতির কোনো মূল্য নেই। তার দাবি, আধিপত্যবাদ, জুলুম ও আগ্রাসী নীতিই ওয়াশিংটনের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য।

মার্কিন হামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতিকে আরও সংঘাতময় করে তুলতে চাইছে। তবে ইরানও কঠোর জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং সেই প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র সহজে ভুলতে পারবে না।

তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক ঘটনাগুলো যুক্তরাষ্ট্রের প্রকৃত চরিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। তার ভাষায়, এসব ঘটনার মাধ্যমে ওয়াশিংটনের অবিশ্বস্ততা, প্রতারণামূলক আচরণ এবং অসৎ উদ্দেশ্য স্পষ্ট হয়ে উঠেছে।

দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে মোজতবা খামেনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক, ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকতে হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র