,

অস্ট্রেলিয়া সিরিজে অনিশ্চিত নাহিদ রানা, বিকল্প কে?

news-image

ক্রীড়া প্রতিবেদক : জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয় তুলে নেয় বাংলাদেশ দল। তবে বল হাতে সেই ম্যাচে নিজের কোটার সব ওভার করেননি পেসার নাহিদ রানা। সেই ম্যাচে মাত্র ২.৩ ওভার করে বোলিং করেন, পরে জানা যায় তিনি মূলত চোটে পড়েছেন।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছিলেন, নাহিদ পর্যবেক্ষণে রয়েছেন। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে সাইড স্ট্রেইনের সেই চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে রানাকে।

এ দিকে আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে দুটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। আর সেই সিরিজে নাহিদ রানার খেলা অনিশ্চিত। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে নাহিদ রানার না খেলার সম্ভাবনাই বেশি!

অস্ট্রেলিয়া সফরে ৫ পেসার নিয়ে খেলতে যাবে টাইগাররা। নাহিদ রানা, শরিফুল ইসলাম ইনজুরিতে থাকায় কপাল খুলতে পারে পেসার মুশফিক হাসানের। বর্তমানে ‘এ’ দলের ক্যাম্পে রয়েছেন এই পেসার। এ ছাড়া তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদরা থাকতে পারেন অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে