,

সোনম ওয়াংচুককে সরানোয় ক্ষুব্ধ বলিউড তারকারা

news-image

অনলাইন ডেস্ক : লাদাখের পরিবেশবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুককে অনশনস্থল থেকে সরিয়ে হাসপাতালে নেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বলিউডের একাধিক তারকা।

জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর আমির খান অভিনীত ‘র‍্যাঞ্চো’ চরিত্রটি সোনম ওয়াংচুকের জীবন ও কাজ থেকে অনুপ্রাণিত বলে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। সম্প্রতি টানা ২১ দিন অনশন করার পর শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ তাকে জোর করে অনশনস্থল থেকে সরিয়ে হাসপাতালে ভর্তি করে।

আন্দোলনকারী ও হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে, দীর্ঘ অনশনের কারণে ওয়াংচুকের ওজন প্রায় ২০ শতাংশ কমে গেছে। চিকিৎসকেরা তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করলে তাকে জরুরি বিভাগে নেওয়া হয়।

ঘটনার পর বলিউডের বেশ কয়েকজন তারকা প্রশাসনের পদক্ষেপের সমালোচনা করেছেন। সংগীতশিল্পী বিশাল দাদলানি এক ভিডিও বার্তায় এ ঘটনাকে প্রশাসনের ‘কাপুরুষতা’ হিসেবে উল্লেখ করে প্রশ্ন তুলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনকারীর সঙ্গে এমন আচরণ কেন করা হচ্ছে।

অভিনেতা প্রকাশ রাজ সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার সমালোচনা করে এটিকে লজ্জাজনক ও স্বৈরাচারী আচরণ বলে মন্তব্য করেছেন।

অভিনেত্রী স্বরা ভাস্করও ওয়াংচুকের প্রতি সমর্থন জানিয়ে বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সম্মান করা উচিত। অভিনেত্রী দিয়া মির্জাও সোনম ওয়াংচুকের আন্দোলন ও শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।

সোনম ওয়াংচুক লাদাখের পরিবেশ সংরক্ষণ, স্থানীয় জনগণের অধিকার ও বিভিন্ন দাবিতে অনশন কর্মসূচি পালন করছিলেন। তার আন্দোলন নিয়ে ভারতের বিভিন্ন মহলে আলোচনা চলছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে