,

শিল্পকলায় ফিরছে নাটক ‘আদমসুরত’

news-image

অনলাইন ডেস্ক :বিচারহীনতা, অবহেলা এবং প্রান্তিক মানুষের জীবনের নানা বাস্তবতা তুলে ধরা নাটক ‘আদমসুরত’ আবারও মঞ্চে আসছে। নাট্যদল তাড়ুয়া আগামী ২৩ ও ২৪ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির চারটি প্রদর্শনীর আয়োজন করেছে।

প্রতিদিন বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় দুটি করে মোট চারটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন বাকার বকুল। এটি তাড়ুয়ার দ্বিতীয় প্রযোজনা।

নির্দেশক বাকার বকুল বলেন, রাষ্ট্র, সমাজ ও ব্যক্তিজীবনে প্রতিনিয়ত ঘটে যাওয়া নানা অমানবিক ঘটনা এবং বিচারবঞ্চিত মানুষের গল্পকে কেন্দ্র করেই ‘আদমসুরত’ নির্মিত হয়েছে। তিনি জানান, নাটকের প্রতিটি দৃশ্য দর্শকদের মধ্যে গভীর অনুভূতি সৃষ্টি করবে।

নাটকটিতে প্রায় ২৫ জন শিল্পী অভিনয় করছেন। তাদের মধ্যে রয়েছেন আহম্মেদ অপু, শাহজাদা সম্রাট চৌধুরী, সুচিত্রা রায়, খায়রুল আলম হিমু, দিপু রহমান, খালিদ বিন নাসির, এনায়েত মুকুল, সাগর মাহমুদ, ইফতি আহমেদ, আনন্তি হোসেন, কানিজ নুসাইবা সালাম, ফাতেমাতুজ জহুরা মহুয়া, স্বর্ণালী চৈতী, মৃত্তিকা মাটি, রিয়া দেবনাথসহ আরও অনেকে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনের পাশাপাশি ফোনের মাধ্যমেও অগ্রিম টিকিট বুকিং করা যাবে। এছাড়া প্রদর্শনীর দিন হলের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহের সুযোগ থাকবে।

এর আগের মঞ্চায়নগুলোতে দর্শকদের ব্যাপক সাড়া পাওয়ার কথা উল্লেখ করে তাড়ুয়া জানিয়েছে, এবারও দর্শকদের উল্লেখযোগ্য উপস্থিতির প্রত্যাশা রয়েছে। উল্লেখ্য, ২০১৮ সালে ‘লেট মি আউট’ নাটকের মাধ্যমে ঢাকার মঞ্চে যাত্রা শুরু করে নাট্যদল তাড়ুয়া।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড