,

উদ্বোধনের আগেই ফেটে গেল ড্রেন, নির্মাণকাজে অনিয়মের অভিযোগ

news-image

কামরুল হাসান, ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে নির্মাণাধীন ড্রেনের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। উদ্বোধনের আগেই ড্রেনের বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ায় নির্মাণকাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

গতকাল দুপুরে সরেজমিনে গিয়ে ড্রেনের বিভিন্ন স্থানে ফাটল দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং যথাযথ মান বজায় না রেখে কাজ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ময়মনসিংহ গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে প্রায় ৭৮০ মিটার ড্রেন নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে মেসার্স মাহাবুব এন্টারপ্রাইজ।

এ বিষয়ে জানতে চাইলে মেসার্স মাহাবুব এন্টারপ্রাইজের ম্যানেজার নুরুজ্জামান বলেন, “স্পেসিফিকেশন অনুযায়ীই কাজ করা হচ্ছে।” তবে নির্মাণকাজে কী ধরনের উপকরণ ব্যবহারের নির্দেশনা রয়েছে জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্নব বিশ্বাস বলতে পারবেন।”

এ বিষয়ে বক্তব্য জানতে ময়মনসিংহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্নব বিশ্বাসের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এদিকে, উদ্বোধনের আগেই ড্রেনে ফাটল দেখা দেওয়ায় প্রকল্পটির নির্মাণমান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নির্ধারিত মান ও স্পেসিফিকেশন অনুযায়ী নির্মাণকাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে