,

পরীমনির বিয়ে ঠেকাতে চেয়েছিলেন কে?

news-image

বিনোদন প্রতিবেদক : বিয়ের ঘোষণা দিয়ে আবার আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। বুধবার (১৫ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টের রেশ ধরে আলোচনায় আসেন তিনি।

এ দিন বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরীমনি রসিকতা করে পোস্ট দেন। নেটিজেনরাও মজার ছলে পোস্টটি শেয়ার রতে থাকেন, ক্যাপশনে লিখেন নানান মন্তব্য। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ফেসবুক নিউজফিডে।

পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব, ফাইনাল।’

ওই পোস্টের কয়েক ঘণ্টা পর পরীমনি আবার পোস্ট দেন ইংল্যান্ডের তারকা খেলোয়াড় হ্যারি কেইনের নাম মেনশন করে। লিখেন, ‘Harry Kane পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’

চলতি বিশ্বকাপে লিওনেল মেসির দলকে সমর্থন জানিয়ে আসছেন এই অভিনেত্রী। টুর্নামেন্টে দলের প্রতিটি সাফল্য উচ্ছ্বাসের সঙ্গে উদ্‌যাপন করছেন এবং তা ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যম।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে দেখা যায় পরীমনিকে। জার্সির সামনে ‘মেসি ১০’ এবং পেছনে লেখা ছিল ‘PORI’। ভিডিওটির পেছনে বাজছিল আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের নাম নিয়ে তৈরি একটি বিশেষ সংগীত।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে