,

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলায় বাড়লো কারাদণ্ডের মেয়াদ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানের আদালতে ১০ বছরের কারাদণ্ড প্রাপ্ত ব্রিটিশ এক নাগরিক অনুমতি ছাড়াই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলায় নতুন করে দণ্ড পেয়েছেন। ক্রেইগ ফোরম্যান নামের ওই নাগরিকের সাজার মেয়াদ বাড়িয়ে দিয়েছেন ইরানি একটি আদালত।

ব্রিটিশ দম্পতি ক্রেইগ ফোরম্যান ও লিন্ডসে বলেছেন, তারা মোটরসাইকেলে বিশ্বভ্রমণ করছিলেন। সেই ভ্রমণের এক পর্যায়ে তারা ইরানে যান এবং সেখানে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর গুপ্তচরবৃত্তির অভিযোগে এই দম্পতিকে ১০ বছরের কারাদণ্ড দেন ইরানের আদালত। তবে বুধবার ব্রিটিশ এই দম্পতির পরিবার বলেছে, গণমাধ্যমের সঙ্গে কথা বলার কারণে ক্রেইগ ফোরম্যানের সাজা আরও দুই বছর বাড়িয়ে দিয়েছেন বিচারক।

লিন্ডসে-ফোরম্যানের ছেলে ও পরিবারের মুখপাত্র জো বেনেট বলেছেন, ক্রেইগ ফোরম্যানকে বিচারকের সামনে হাজির করা হয়েছিল বলে তারা খবর পেয়েছেন। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গণমাধ্যমের সঙ্গে কথা বলায় ইরানের আদালত ক্রেইগের সাজা বাড়িয়েছেন।

এক বিবৃতিতে বেনেট বলেন, ‌‌‘‘তাকে (ক্রেইগ) বলা হয়েছিল আইনজীবীর সঙ্গে দেখা করতে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু তার বদলে তাকে বিচারকের সামনে হাজির করে অতিরিক্ত সাজার বিষয়টি জানানো হয়।’’

তিনি বলেন, ক্রেইগ ফোরম্যানকে আইনজীবী ও দোভাষীর সহায়তা দেওয়া হয়নি। এমনকি আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি তাকে।

ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র ই-মেইলে দেওয়া এক বার্তায় দেশটির সংবাদমাধ্যম রয়টার্সকে বলেছেন, সাজা বাড়ানোর খবরের বিষয়ে ইরানের কর্তৃপক্ষের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ