,

৫ দিনেই ১ কোটি, কলকাতায় জয়ার জয়জয়কার

news-image

বিনোদন ডেস্ক : সম্পর্কের গল্পে ফের বাজিমাৎ। ভারতের পশ্চিমবঙ্গে দারুণ সাড়া পাচ্ছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’। ছবির প্রধান চরিত্রে আছেন বাংলাদেশের জয়া আহসান। ২০২৩ সালের সুপারহিট ছবি ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল এটি। এই কিস্তিতেও যেন সাফল্যের ধারা অব্যাহত থাকছে।

হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে, মুক্তির মাত্র পাঁচ দিনেই ‘আজও অর্ধাঙ্গিনী’র আয় ছাড়িয়েছে ১ কোটি রুপি। আর প্রতিদিনই ছবিটি ঘিরে দর্শক-সমালোচকদের প্রশংসা বাড়ছে। ফলে ক্রমশ এর আয়ও বাড়বে বলেই প্রত্যাশা করা হচ্ছে।

১০ জুলাই মুক্তির প্রথম দিন ছবিটি আয় করেছিল ১০ লাখ ৪১ হাজার রুপি। এরপর শনি ও রবিবার আয়ের অংক বেড়েছে হু হু করে, দিন দুটিতে যথাক্রমে আয় করেছে ২৩ লাখ ৫৩ হাজার রুপি ও ৩৫ লাখ ১৭ হাজার রুপি। সোমবার কর্মদিবসে ছবিটি সাড়ে ১৩ লাখের বেশি আয় করে। আর মঙ্গলবার ফের বাড়ে আয়ের অংক—১৬ লাখ রুপি।

‘আজও অর্ধাঙ্গিনী’র গল্প এবং অভিনয় ভূয়সী প্রশংসা পাচ্ছে। নির্মাতা-শিল্পীরা দর্শকের কাছে দুটি অনুরোধ জানিয়েছেন; এক—প্রেক্ষাগৃহের ভেতরে ভিডিও না করা, দুই—কাউকে কোনোভাবেই গল্পটা না বলা।

ঢাকা পোস্টের সাক্ষাৎকারে জয়া আগেই বলেছেন, এই ছবিতে এমন কিছু মোড় আছে, যেটা দর্শককে অবাক করবে। সেরকম পরিস্থিতিতে কোনো শত্রুও যেন কখনো না পড়ে, এমনটাই চান জয়া।

‘আজও অর্ধাঙ্গিনী’তে জয়ার সঙ্গে আছেন চূর্ণী গাঙ্গুলি ও কৌশিক সেন। দাপুটে তিন অভিনয়শিল্পীর টক্করে মুগ্ধ হচ্ছে দর্শক। এছাড়াও অভিনয় করেছেন লিলি চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য, ইন্দ্রাশিস রায় প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক ভূমি কমিশন গঠনের দাবি :সিডিএ

সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে

নবীনগরে  আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ফের দুই পক্ষের রক্তক্ষয়ী  সংঘর্ষে  : অর্ধশতাধিক আহত

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৬

নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

বুবলীর সিনেমায় ফেরার প্রস্তুতি

রাষ্ট্রপতি ভোটে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে এমপি পদ হারাবেন: চিফ হুইপ

সাহাবুদ্দিনসহ ২০ জনের মামলার প্রতিবেদন ২৭ অক্টোবর

বিএসএফের হাতে বাংলাদেশি কৃষক আটক, জবাবে দুই ভারতীয়কে ধরে স্থানীয়রা

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই: তথ্য উপদেষ্টা

সিরিয়ায় বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে পচে গেছেন: উপদেষ্টা