,

আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ড দলে তিন পরিবর্তন

news-image

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল জয়ের একাদশ থেকে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। ৬০ বছর পর ফাইনালে ওঠার হাতছানি তাদের সামনে। সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে আটলান্টা স্টেডিয়ামে রাত ১টায় মাঠে নামবে তারা। বিজয়ী দলের জন্য শিরোপা নির্ধারণী মঞ্চে অপেক্ষা করছে স্পেন।

নরওয়ের বিপক্ষে খেলা ওই দল থেকে বাদ পড়েছেন এজরি কোনসা, নিকো ও’রিলি ও ননি মাদুয়েকে। রিসি জেমস, ডিজেড স্পেন্স ও মরগান রজার্স দলে ঢুকেছেন। তারা ৪-২-৩-১ ফরমেশনেই খেলছে।

যথারীতি আক্রমণের মূল দায়িত্বে থাকছেন অধিনায়ক হ্যারি কেইন। তার ঠিক পেছনে ‘নাম্বার টেন’ পজিশন থেকে খেলা নিয়ন্ত্রণ করবেন জুড বেলিংহাম। তিনি পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফর্মে আছেন।

দুই উইংয়ে অ্যান্থনি গর্ডন ও মরগান রজার্সের গতি ও ড্রিবলিং ক্ষমতা আর্জেন্টিনার ডিফেন্সের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে। ডেক্লান রাইসের সাথে মধ্যমাঠে জুটি বাঁধছেন এলিয়ট অ্যান্ডারসন, যার মূল লক্ষ্য থাকবে লিওনেল মেসির তৈরি করা আক্রমণগুলো মাঝপথেই নস্যাৎ করে দেওয়া।

ইংল্যান্ডের মূল একাদশ

গোলকিপার: জর্ডান পিকফোর্ড; ডিফেন্ডার: রিচি জেমস, জন স্টোনস, মার্ক গেহি, ডিজেড স্পেন্স; ডিফেন্সিভ মিডফিল্ডার: ডেক্লান রাইস, এলিয়ট অ্যান্ডারসন; অ্যাটাকিং মিডফিল্ডার ও উইঙ্গার: মরগান রজার্স, জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন; ফরোয়ার্ড: হ্যারি কেইন (অধিনায়ক)।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড