বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

news-image

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে কুয়েত ও বাহরাইনে ইরানের হামলার পর সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দুই দেশই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।

বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে নাগরিকদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে এবং নিকটবর্তী নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছে।

এর আগে ইরানের হামলার আগে কিশ ও কেশম দ্বীপে যুক্তরাষ্ট্র হামলা চালায় বলে জানানো হয়। গত কয়েক দিনে এসব এলাকায় একাধিকবার হামলা হয়েছে। তবে সর্বশেষ হামলায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করেনি তেহরান।

কেশম দ্বীপ হরমুজ প্রণালির কাছে ইরানের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা। এই অঞ্চল থেকে ইরান গুরুত্বপূর্ণ নৌপথে প্রভাব বজায় রাখতে পারে বলে মনে করা হয়। ধারণা করা হয়, সেখানে সামরিক সরঞ্জাম ও ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে।

এদিকে ইরানের যেকোনো হামলার জবাব অতীতের তুলনায় আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি তেহরানকে ইসরায়েলের ওপর হামলা থেকে বিরত থাকার সতর্কবার্তা দেন।

নেতানিয়াহু বলেন, ইসরায়েলে হামলার পর আগের মতো সীমিত প্রতিক্রিয়া দেখানো হবে না, বরং আরও শক্তিশালী জবাব দেওয়া হবে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে শুরু হওয়া উত্তেজনার পর থেকেই মধ্যপ্রাচ্যে পরিস্থিতি অস্থিতিশীল রয়েছে। ইরান এর জবাবে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০