,

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

news-image

অনলাইন ডেস্ক :বিশ্বকাপের লড়াই এখন শেষ পর্যায়ে। টুর্নামেন্টে টিকে আছে মাত্র তিন দল—স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ফ্রান্সকে হারিয়ে ফাইনালে পৌঁছে যাওয়া স্পেনকে ঘিরে এখন শিরোপা জয়ের আশায় নতুন আলোচনার জন্ম দিয়েছে ফুটবলের তিনটি কাকতালীয় ‘অভিশাপ’।

প্রথম অভিশাপের শিকার হয়েছে ফ্রান্স। সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে তাদের বিদায় নিতে হয়েছে। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত ব্যালন ডি’অর জয়ী খেলোয়াড়কে দলে রেখে কোনো জাতীয় দল বিশ্বকাপ জিততে পারেনি। ফ্রান্সের উসমান দেম্বেলে বর্তমান ব্যালন ডি’অর বিজয়ী হওয়ায় সেই ধারাই এবারও অব্যাহত রয়েছে।

দ্বিতীয় অভিশাপের ঝুঁকিতে রয়েছে আর্জেন্টিনা। ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল হিসেবে বিশ্বকাপে অংশ নেওয়া কোনো দল এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০২২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা তৃতীয় র‍্যাঙ্কিংয়ে থেকে অংশ নিয়ে শিরোপা জিতেছিল।

অন্যদিকে ইংল্যান্ডের সামনে রয়েছে বিদেশি কোচের ‘অভিশাপ’। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত কোনো দল বিদেশি কোচের অধীনে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি। ইংল্যান্ডের বর্তমান কোচ জার্মান নাগরিক থমাস টুখেল, যিনি ২০২৫ সালের জানুয়ারিতে দলটির দায়িত্ব নেন।

ফুটবল ইতিহাসের এসব পরিসংখ্যান স্পেনের সমর্থকদের মধ্যে বাড়তি আত্মবিশ্বাস তৈরি করছে। তবে মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত পারফরম্যান্সই নির্ধারণ করবে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন কে হবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে