,

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার করে সংঘবদ্ধ অপরাধী চক্রের মানবপাচার এবং অভিবাসী চোরাচালান ঠেকাতে নতুন আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বুধবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ বিষয়ক জাতীয় অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপরাধী চক্রের কৌশল সময়ের সঙ্গে পরিবর্তিত হচ্ছে। সেই বাস্তবতায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে দেশের আইনগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাও আরও শক্তিশালী করা হয়েছে।

তিনি বলেন, নতুন ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ আন্তঃদেশীয় অপরাধ মোকাবেলায় বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই আইনের মাধ্যমে মানবপাচার ও অভিবাসী চোরাচালানকে পৃথক অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং তদন্ত, বিচার ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনে ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা জোরদার করা হয়েছে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালা অনুযায়ী ভুক্তভোগীদের শাস্তির আওতার বাইরে রাখার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

তিনি নতুন আইন বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ, উন্নয়ন সহযোগী এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, বিজিবি ও কোস্ট গার্ডের প্রধানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সভায় নতুন আইনের প্রেক্ষাপট, মূল বিধান ও বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা হয়। পাশাপাশি মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত

শপথ নিলেন পিএসসির নতুন ৪ সদস্য

সাকিব বাদ, বড় সুখবর পেলেন মোস্তাফিজ

মহিষ চরাতেও দিতে হয় চাঁদা

দেশে অনেক বড় আকারে বিদেশি বিনিয়োগ আসছে: অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল

প্রথমবার সঞ্চালকের ভূমিকায় মাধুরী দীক্ষিত

যুক্তিতর্কে প্রসিকিউশন: জুলাই অভ্যুত্থান দমনে ব্যবহৃত হয় ৩ লাখের বেশি গুলি

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪

সাভারে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী