,

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

news-image

বিনোদন ডেস্ক : গ্ল্যামারাস চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বরাবরই স্টাইল ও ফ্যাশনে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বড় পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব ও সাহসী উপস্থিতি সবসময়ই ভক্তদের নজর কাড়ে। এবার একদমই ভিন্নধর্মী, সাহসী ও বোল্ড লুকে একগুচ্ছ ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ভেরিফায়েড হ্যান্ডেলে ছবিগুলো পোস্ট করে নুসরাত ফারিয়া ক্যাপশনে লিখেছেন, ‘ডাক্তার বলেছিলেন ‘আরও রোদ নিতে।’ আমি বিষয়টি ব্যক্তিগতভাবে নিয়েছি।’ মূলত ডাক্তারের দেওয়া রোদে থাকার পরামর্শকে রসাত্মকভাবে ফুটিয়ে তুলতেই এই রোদমাখা ফটোশুট করেছেন তিনি।

শেয়ার করা ছবিগুলোতে নুসরাত ফারিয়াকে রিল্যাক্সড মুডে দেখা গেছে। নীল আর সাদার আবহে তার প্রতিটি ক্লিকই ছিল চোখধাঁধানো। হালকা নীলচে-সবুজ রঙের বিকিনিতে ধরা দিয়েছেন।

এর ওপর তিনি জড়িয়ে নিয়েছেন সাদা-নীল জ্যামিতিক প্রিন্টের কিমোনো, যা তার লুকে যোগ করেছে আভিজাত্য। ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে ফারিয়ার চোখে ছিল ট্রেন্ডি বাদামি লেন্সের রোদচশমা। যা তার লুকে প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তুলেছে।

হাতে ফারিয়া পরেছেন মানানসই ঘড়ি ও রঙিন ব্রেসলেট। বিশেষ নজর কেড়েছে তার কোমরের পাতলা মেটালিক বেল্ট বা বেলি চেইন, যা তার ফিটনেসকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেছে।

কমেন্ট বক্সে নেটিজেনরা ফারিয়ার রূপের বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘অভিজাত সৌন্দর্যের উপস্থিতি।’ আরেকজন লিখেছেন, ‘পরীর পর তুমিই সুন্দর।’

May be an image of pool

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে