,

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস

news-image

অনলাইন ডেস্ক : ফুটবলে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই শুধু মাঠের প্রতিদ্বন্দ্বিতায় সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কয়েক দশকের রাজনৈতিক উত্তেজনা, যুদ্ধের স্মৃতি এবং নানা বিতর্কিত ঘটনা। তাই দুই দলের মুখোমুখি হওয়া মানেই ফুটবলপ্রেমীদের মধ্যে আলাদা এক উত্তেজনা তৈরি হয়।

১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ বা আর্জেন্টিনার ভাষায় ‘মালভিনাস যুদ্ধ’ এই দ্বন্দ্বকে আরও তীব্র করে তোলে। দক্ষিণ আটলান্টিকের দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নিয়ে হওয়া ৭৪ দিনের সেই যুদ্ধে আর্জেন্টিনার ৬৪৯ জন এবং যুক্তরাজ্যের ২৫৫ জন সেনা নিহত হন। যুদ্ধে পরাজয়ের ক্ষত আর্জেন্টিনার মানুষের মনে দীর্ঘদিন ধরে রয়ে যায়, যার প্রভাব ফুটবল মাঠেও দেখা গেছে।

এর সবচেয়ে বড় উদাহরণ ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা প্রথমে বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোল করেন। এরপর মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় অসাধারণ গোল করে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত তৈরি করেন। ২-১ গোলের সেই জয়কে ম্যারাডোনা ফকল্যান্ড যুদ্ধে নিহত আর্জেন্টাইনদের প্রতি এক ধরনের ফুটবলীয় জবাব হিসেবে উল্লেখ করেছিলেন।

তবে দুই দেশের ফুটবল উত্তেজনার শুরু আরও আগে। ১৯৬৬ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার অধিনায়ক আন্তোনিও রাতিনের বিতর্কিত লাল কার্ড এবং পরবর্তী ঘটনাগুলো দুই দলের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে। ম্যাচের পর ইংল্যান্ডের কোচ আলফ রামসের মন্তব্য আর্জেন্টাইনদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি করে।

ম্যারাডোনার পর এই দ্বৈরথের নতুন প্রজন্মের মুখ হয়ে উঠেছেন লিওনেল মেসি। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসি এখনো ইংল্যান্ডের বিপক্ষে কোনো ম্যাচ খেলেননি। তাই বিশ্বকাপের সম্ভাব্য বড় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া তার জন্যও আলাদা গুরুত্ব বহন করছে।

দুই দলের ম্যাচ ঘিরে নিরাপত্তা ও নিরপেক্ষতার বিষয়টিও গুরুত্ব পায়। সাধারণত আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কোনো পক্ষের রেফারি নিয়োগ এড়িয়ে চলে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ১৯৬২ ও ১৯৬৬ সালে জয় পায় ইংল্যান্ড। ১৯৮৬ সালে ম্যারাডোনার নৈপুণ্যে জয় পায় আর্জেন্টিনা। ১৯৯৮ সালে টাইব্রেকারে ইংল্যান্ডকে হারায় আর্জেন্টিনা, আর ২০০২ বিশ্বকাপে ডেভিড বেকহ্যামের পেনাল্টি গোলে জয় পায় ইংল্যান্ড।

দুই দেশের এই ফুটবল লড়াই তাই শুধু ৯০ মিনিটের খেলা নয়, বরং ইতিহাস, আবেগ ও পুরোনো ক্ষোভের সঙ্গে জড়িয়ে থাকা এক বিশেষ প্রতিদ্বন্দ্বিতা।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে