,

নীলফামারীতে ট্রাকচাপায় মা-সন্তানসহ ৪ জন নিহত

news-image

অনলাইন ডেস্ক : নীলফামারীর ডোমার উপজেলায় একটি ট্রাকের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যানের চার যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে পাঙ্গামটুকপুর ইউনিয়নের একবট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভ্যানচালক পরিমল বর্মন রায় (৪০), প্রতিমা বর্মন রায় (৩০) এবং তার দুই সন্তান বিপাশা বর্মন রায় (৮) ও যাদব বর্মন রায় (৪)। আহতদের মধ্যে প্রতিমার চার বছর বয়সী যমজ সন্তান নম্রত বর্মন রায় এবং সহিদুল ইসলাম নামে আরেক যাত্রী রয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিমা বর্মন রায় সন্তানদের নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে ভ্যানে করে রওনা হয়েছিলেন। পথে দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশের খাদে ছিটকে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

নিহত প্রতিমার স্বামী প্রদীপ বর্মন রায় জানান, বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য স্ত্রী ও তিন সন্তানকে বড় ভাইয়ের সঙ্গে পাঠিয়েছিলেন। দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তানকে হারিয়েছেন, আরেক সন্তান হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লা হাবিব বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী যানটি ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে