,

হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা আইআরজিসির

news-image

অনলাইন ডেস্ক : ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে। রোববার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, অনুমোদনহীন একটি নৌপথ দিয়ে চলাচলের চেষ্টা করা একটি জাহাজকে সতর্ক করতে গুলি ছোড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইআরজিসির বরাতে ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ জানায়, সম্প্রতি কয়েকটি জাহাজ নির্ধারিত পথের বাইরে দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করেছে। এসব ঘটনাকে তারা বিদেশি শক্তির অযাচিত হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।

বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ বা নৌযান চলাচল করতে পারবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও জানানো হয়েছে।

এদিকে যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের পূর্ব উপকূলের কাছে একটি কনটেইনারবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আইআরজিসি যে জাহাজটির দিকে সতর্কতামূলক গুলি ছোড়ার দাবি করেছে, সেটি একই জাহাজ কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তার ভাষ্য, সামরিক উত্তেজনার মধ্যেও উভয় পক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র