শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

news-image

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার দমদমে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ১৩৬ বছরের পুরোনো বাঁকড়া মসজিদ সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার (১১ জুলাই) থেকে ওই মসজিদে নামাজ আদায় বন্ধ রাখা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দমদম বিমানবন্দর এলাকায় স্থানীয় বিধায়ক সৌরভ শিকদার উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেন। তার দাবি, অধিকাংশ মুসল্লি বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই মসজিদটি স্থানান্তরের বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। কারণ, মসজিদটি বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ের কাছাকাছি অবস্থানে রয়েছে। কর্তৃপক্ষের মতে, রানওয়ে সম্প্রসারণ ও বড় বিমান চলাচলের ক্ষেত্রে এটি নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ তৈরি করছে।

জানা গেছে, মসজিদটিতে যেতে মুসল্লিদের বিমানবন্দরের ভেতরের প্রায় আড়াই কিলোমিটার পথ অতিক্রম করতে হতো। নিরাপত্তার কারণে প্রবেশের সময় পরিচয়পত্র দেখাতে হতো। তবে শনিবার থেকে ওই প্রবেশপথের অনুমতি বন্ধ করে দেওয়া হয়েছে।

মসজিদ স্থানান্তর নিয়ে এর আগে জেলা প্রশাসন, বিমানবন্দর কর্তৃপক্ষ ও মসজিদ কমিটির মধ্যে একাধিক বৈঠক হয়েছে। মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কারণে বিমানবন্দরের নিরাপত্তা বা কার্যক্রমে কোনো সমস্যা তৈরি হোক, তারা তা চান না।

বিমানবন্দর কর্তৃপক্ষ মসজিদের জন্য বাইরে নতুন জায়গায় বড় একটি মসজিদ নির্মাণের প্রস্তাব দিয়েছে। তবে স্থানান্তরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের

মিরপুরে পানিসংকটে বাসা ছাড়ছেন ভাড়াটিয়ারা