,

যমুনায় যুক্ত হলো নতুন দুই নদীবন্দর

news-image

অনলাইন ডেস্ক : দেশের উত্তরাঞ্চলের নৌযোগাযোগ উন্নয়ন ও যাত্রীসেবা বাড়াতে যমুনা নদীর তীরে নতুন দুটি নদীবন্দর ঘোষণা করেছে সরকার। বগুড়ার সারিয়াকান্দি এবং বগুড়া-সিরাজগঞ্জ অঞ্চলের ধুনট নদীবন্দরকে গেজেটভুক্ত করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয় গত বুধবার (৮ জুলাই) এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে। এতে নতুন দুই নদীবন্দরের সীমানা নির্ধারণ এবং সংশ্লিষ্ট এলাকায় বন্দর আইন কার্যকরের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পোর্ট অ্যাক্ট, ১৯০৮-এর আওতায় সারিয়াকান্দি ও ধুনট নদীবন্দর প্রতিষ্ঠার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এর মাধ্যমে যমুনা নদীকেন্দ্রিক নৌপথ উন্নয়ন, জেটি নির্মাণ ও আধুনিক নৌ অবকাঠামো গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

সারিয়াকান্দি নদীবন্দরের সীমানার মধ্যে রয়েছে সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের দিঘাপাড়া ঘাট থেকে যমুনার পূর্ব তীরে কাজলা ইউনিয়নের জামথল ঘাট পর্যন্ত এলাকা। দক্ষিণ দিকে কর্ণিবাড়ি ইউনিয়নের মধুরাপাড়া ঘাট থেকে নারপালা মৌজার মূলবাড়ি পর্যন্ত বিস্তৃত করা হয়েছে।

অন্যদিকে ধুনট নদীবন্দরের উত্তর সীমানা শুরু হয়েছে কর্ণিবাড়ি ইউনিয়নের মধুরাপাড়া ঘাট এলাকা থেকে। দক্ষিণ সীমানা নির্ধারণ করা হয়েছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেকুরিয়া হাটসংলগ্ন যমুনা নদী হয়ে বগুড়ার ধুনট উপজেলার ভাতরবাড়ি ইউনিয়নের চৌবার মৌজার বেশাঘীর চর পর্যন্ত।

দুই নদীবন্দরের ক্ষেত্রেই নদীর উভয় তীরে স্বাভাবিক ভরাকালে সর্বোচ্চ পানি সমতল থেকে স্থলভাগের দিকে ৫০ গজ পর্যন্ত এলাকা বন্দরের আওতাভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সারিয়াকান্দি নদীবন্দরের আওতায় দিঘাপাড়া, কালিতলা, মধুরাপাড়া, জামথল ও সোনাদগা ঘাটসহ সংশ্লিষ্ট খাল ও ঘাট অন্তর্ভুক্ত থাকবে। ধুনট নদীবন্দরের অধীনে থাকবে চন্দনবাইশা ও শাহরাবাড়ি ঘাটসহ অন্যান্য বিদ্যমান ঘাট।

নৌপথ উন্নয়ন, জেটি নির্মাণ ও যাত্রীসেবা নিশ্চিত করতে বন্দর সীমানার মধ্যে থাকা কোনো প্রতিষ্ঠান বা স্থাপনা প্রয়োজন অনুযায়ী বাতিল করা হতে পারে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের