,

ববি বেগম হত্যা: র‍্যাবের জালে ৬ জন

news-image

অনলাইন ডেস্ক : নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের ঘটনার পর মারা যাওয়া বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম হত্যা মামলায় ছয়জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

শুক্রবার (১০ জুলাই) র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় ও ঘটনার বিস্তারিত বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।

তদন্তে জানা গেছে, গত ৪ জুলাই গভীর রাতে মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে দুর্বৃত্তরা ববি বেগমকে মারধর করে। এ সময় তার দীর্ঘদিনের জমানো প্রায় ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর স্টেশনে ফিরিয়ে আনা হলেও কয়েকদিন পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের ভাষ্য, প্রায় ২০ থেকে ২৫ বছর ধরে ববি বেগম মেথিকান্দা রেলস্টেশনেই বসবাস করতেন। তিনি বিনা পারিশ্রমিকে স্টেশনের প্ল্যাটফর্ম ও শৌচাগার পরিষ্কার রাখতেন। যাত্রী ও স্থানীয়দের দেওয়া আর্থিক সহায়তা থেকে তিনি কিছু অর্থ সঞ্চয় করেছিলেন।

ধারণা করা হচ্ছে, সেই সঞ্চিত টাকার লোভেই দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি ওঠে। সেই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে র‍্যাব। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে