,

কুয়েত-বাহরাইনে ফের হামলার দাবি ইরানের

news-image

অনলাইন ডেস্ক : কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির বিভিন্ন স্থাপনায় আবারও হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বুধবার রাতে এ হামলা চালানো হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইআরআইবি।

আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে আইআরআইবি জানায়, দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আইআরজিসির নৌ ও অ্যারোস্পেস বাহিনী যৌথভাবে কুয়েতের আরিফান ও আল-সালেম ঘাঁটি এবং বাহরাইনের জাফাইর ও শেখ ইসা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করেছে।

আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়েছে, ভবিষ্যতে শত্রুপক্ষের পক্ষ থেকে কোনো আগ্রাসন হলে মধ্যপ্রাচ্যের আরও ঘাঁটিতে কঠোর অভিযান চালানো হবে।

এর আগে হরমুজ প্রণালিতে কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দক্ষিণ ইরান ও হরমুজ প্রণালি এলাকায় ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন হামলার প্রতিক্রিয়াতেই কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানো হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার মধ্যেই তুরস্কের রাজধানী আঙ্কারায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। এর পরপরই বুধবার দ্বিতীয় দফায় ইরানে হামলার ঘটনাও ঘটে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ