,

সৃষ্টির যত্নে কোরআনের নির্দেশনা মানার আহ্বান প্রধানমন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : পবিত্র কোরআনের শিক্ষা অনুসরণ করে পরিবেশ ও আল্লাহর সব সৃষ্টির যথাযথ যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বক্তব্যে প্রধানমন্ত্রী সুরা আল-বাকারার ২৯ নম্বর আয়াতের উল্লেখ করে বলেন, আল্লাহ তাআলা পৃথিবীর সবকিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। তাই নদী-নালা, গাছপালা, প্রাণীসহ প্রকৃতির প্রতিটি উপাদান মানুষের উপকারে আসে এবং এগুলোর সংরক্ষণ ও পরিচর্যা করা মানুষের দায়িত্ব।

তিনি বলেন, মানুষ যদি আল্লাহর সৃষ্টির সুফল ভোগ করতে চায়, তবে সেগুলোর সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও যত্ন নেওয়ার দায়িত্বও পালন করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ে এটি প্রতিষ্ঠিত সত্য যে, মানবসমাজ ও ইকোসিস্টেম একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। পরিবেশের নিরাপত্তা ও সুষ্ঠু বিকাশ নিশ্চিত করা গেলে মানুষের নিরাপদ ও টেকসই জীবনও নিশ্চিত করা সম্ভব।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের