,

সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেলে মা ও তার তিন বছর বয়সী ছেলে নিহত হন। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কামারখন্দ উপজেলার নূরনগর গ্রামের বাসিন্দা বিপ্লব হোসেনের স্ত্রী নিলা বেগম (২৫) এবং তার তিন বছর বয়সী ছেলে। শিশুটির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন এবং অটোরিকশার আরও তিন যাত্রী আহত হন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকা থেকে ঘাতক বাসটি আটক করা হয়। এ সময় বাসটির চালকের সহকারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড