,

বন্ধ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের উদ্যোগ

news-image

অনলাইন ডেস্ক : উৎপাদন বন্ধ থাকা কোম্পানির শেয়ার লেনদেন বাতিলের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেন, বিশ্বের কোথাও বন্ধ কোম্পানির শেয়ার লেনদেনের সুযোগ নেই, তাই বাংলাদেশেও এ ধরনের ব্যবস্থা রাখা হবে না।

বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাসুদ খান জানান, পুঁজিবাজারে সংস্কারের অংশ হিসেবে আইপিও প্রক্রিয়া সহজ করা, ডাইরেক্ট লিস্টিংয়ের সুযোগ বাড়ানো, মার্জিন ঋণের বিধিমালা শিথিল করা, টি+১ সেটেলমেন্ট চালু, বন্ড বাজারকে মূল মার্কেটে আনা এবং ডেরিভেটিভস চালুর মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বাজার তদারকিতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) আরও ক্ষমতা দেওয়া হয়েছে। এখন অস্বাভাবিক শেয়ারদর বা লেনদেনের ক্ষেত্রে কমিশনের অনুমতির অপেক্ষা না করে ডিএসই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে। সার্কিট ব্রেকার নির্ধারণের ক্ষমতাও তাদের হাতে দেওয়া হয়েছে।

বিএসইসি চেয়ারম্যানের মতে, দেশের পুঁজিবাজারকে শক্তিশালী করতে মিউচুয়াল ফান্ডের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সনদ চালু এবং মিউচুয়াল ফান্ডের বিদ্যমান বিধিমালায় পরিবর্তনের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, উদ্যোক্তাদের জন্য আইপিও প্রক্রিয়া সহজ করা হবে, যাতে দীর্ঘ সময় অপেক্ষা ও অতিরিক্ত কাগজপত্রের ঝামেলা কমে। একই সঙ্গে ইউনিলিভার ও ইনসেপ্টার মতো বড় কোম্পানিগুলোকে ডাইরেক্ট লিস্টিংয়ের সুযোগ দেওয়ার বিষয়েও কাজ চলছে।

মার্জিন ঋণ পাওয়ার বিদ্যমান জটিলতা দূর করতে আগামী সপ্তাহে নতুন বিধিমালার খসড়া প্রকাশ করা হবে বলেও জানান মাসুদ খান। এছাড়া শেয়ার লেনদেন নিষ্পত্তির সময় দুই দিন থেকে কমিয়ে একদিনে (টি+১) আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

পুঁজিবাজারে অনিয়মকারীদের বিরুদ্ধে কার্যকর শাস্তি নিশ্চিত করতে বিশেষ বেঞ্চ গঠন এবং ট্রাইব্যুনালে সরাসরি মামলা করার উদ্যোগের কথাও জানান বিএসইসি চেয়ারম্যান। পাশাপাশি বন্ড বাজারকে আরও সক্রিয় করতে বন্ডকে মূল মার্কেটে তালিকাভুক্ত করা এবং ভবিষ্যতে ডেরিভেটিভস চালুর প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের