,

থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের নিকলী থানার হাজতখানা থেকে রুবেল (২২) নামে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল গ্রামের রাজা হাওলাদারের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বাবার দায়ের করা একটি সিআর মামলায় রুবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বৃহস্পতিবার সকালে বাড়িতে অবস্থানের তথ্য পেয়ে এএসআই আমজাদ হোসেন তাকে আটক করে থানায় নিয়ে যান এবং হাজতখানায় রাখেন।

পরে আদালতে পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে গিয়ে ডিউটি অফিসার এএসআই শেফালী আক্তার হাজতে প্রবেশ করেন। এ সময় তিনি দেখতে পান, রুবেল নিজের পরনের শার্ট দিয়ে হাজতের গ্রিলের সঙ্গে ঝুলে আছেন।

ঘটনার খবর পেয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনাস্থলে যান এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। প্রাথমিক পর্যবেক্ষণে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে তিনি জানান।

ওসি মাহবুবুর রহমান বলেন, রুবেল নিয়মিত মাদকাসক্ত ছিলেন এবং তার আচরণে অতিষ্ঠ হয়ে তার বাবা মামলাটি করেছিলেন। ওই মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করা হয়।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ভাষ্য, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে