,

খোরশেদা বানুর মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন

news-image

অনলাইন ডেস্ক : খান ফাউন্ডেশন ও দি মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামী ১১ জুলাই বিকেল ৩টায় নরসিংদীর সদর উপজেলার বেলাবো গ্রামের পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের মা ছিলেন বেগম খোরশেদা বানু।

২০১১ সালের ১ জুলাই ভোরে তিনি মৃত্যুবরণ করেন। তিনি নরসিংদীর বেলাবো গ্রামের ঐতিহ্যবাহী ডেপুটি বাড়ির সন্তান ছিলেন। তার বাবা মরহুম আবদুল গফুর ব্রিটিশ আমলে ওই অঞ্চলের প্রথম ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।

শৈশব থেকেই মেধাবী ও মানবিক গুণাবলির অধিকারী ছিলেন খোরশেদা বানু। তিনি ঢাকার ইডেন স্কুলের শিক্ষার্থী ছিলেন। সাহিত্য ও জ্ঞানচর্চার প্রতি তার ছিল গভীর আগ্রহ। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি বিভিন্ন মনীষীর গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম পড়াশোনা করেছেন।

১৯৪২ সালে তিনি আবদুল মোমেন খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি ছিলেন ড. আব্দুল মঈন খানসহ এক ছেলে ও দুই কন্যার জননী। তার দুই মেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন খোরশেদা বানু। ১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তার স্বামী আবদুল মোমেন খানের স্মরণে প্রতিষ্ঠিত হয় খান ফাউন্ডেশন। পরবর্তীতে এই প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে দি মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়। তিনি এসব প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন।

তিনি নিজের মোমেনবাগের বাসভবন খান ফাউন্ডেশন ও দি মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের কাজে ব্যবহারের জন্য স্থায়ীভাবে দিয়ে যান। এছাড়া নিজ গ্রামে শহীদ বুদ্ধিজীবী গিয়াসউদ্দিন গার্লস হাই স্কুলের উন্নয়নের জন্য জমিও দান করেন।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে পরিবারের সদস্য, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেবেন।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের