বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

news-image

অনলাইন ডেস্ক : পরিবেশ সংরক্ষণ, পরিবেশ শিক্ষা, প্রচার এবং গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক-২০২৫’ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬-এর জাতীয় অনুষ্ঠান উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে এ পদক তুলে দেন।

ব্যক্তিগত পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে অবদানের জন্য আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী পুরস্কার পেয়েছেন। পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচারে অবদানের স্বীকৃতি পেয়েছেন মো. মনির হোসেন। আর পরিবেশ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের জন্য পদক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও প্রো-ভাইস চ্যান্সেলর ড. আব্দুস সালাম।

প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে পুরস্কৃত হয়েছে ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড। পরিবেশ শিক্ষা ও প্রচারে অবদানের জন্য পদক পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস। এছাড়া পরিবেশ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন বিভাগে পুরস্কার পেয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি পরিবেশ দূষণ কমাতে দেশের মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

বেবি বাম্পে নতুন লুকে দীপিকা, মুগ্ধ ভক্তরা

জমি দখলের অভিযোগে চাচার বিরুদ্ধে মুখ খুললেন ন্যানসি

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন বিবার-শাকিরারা

জুলাইকে অসম্মান করলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি শফিকুরের

খোরশেদা বানুর মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন

স্বর্ণের দাম আরও কমল, ভরি এখন ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

লামায় পাহাড়ধসে প্রাণ গেল একই পরিবারের ৩ জনসহ ৫ জনের

গোল্ডেন বুটের দৌড়ে চার তারকার রোমাঞ্চ

বৈশ্বিক নিরাপত্তায় জোরালো সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

হরমুজে হামলা থামাতে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্প–ইস্যুতে তদন্তের মুখে ইনফান্তিনো?

সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার